আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, পিয়াসা ও মৌ তাঁদের বাসায় নাচ–গানের আসর বসাতেন। লোকজন ডেকে এনে মদ, ইয়াবা, সিসাসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বিক্রি করতেন। তবে পিয়াসা ও মৌয়ের আইনজীবীরা আদালতে দাবি করেছেন, একটি মহলের ষড়যন্ত্রের শিকার হওয়ায় তাঁদের মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তবে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।