গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করেছে নাগরপুর উপজেলা ছাত্রলীগ। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই এম. পি. মহোদয়ের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পরবর্তীতে উপজেলা স্মারক ৭১ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নাগরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়।
পরবর্তীতে নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়ার সঞ্চালনায় এম. পি. মহোদয়ের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সহ-সভাপতি সামিউল বাসির সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খালিদ হাসান, নাগরপুর উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন মিয়া, যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজ বংশি (পিন্টু), সি.এন.জি শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সোহাগ মিয়া সহ ছাত্রলীগ, যুবলীগের অন্যান্য নেতাকর্মী ও সদস্য বৃন্দরা।