মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করেছে রেনাটা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি যুক্তরাষ্ট্রের বাজারে রোসুভাস্টাটিন রফতানি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ওষুধটি মূলত উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ও হৃদরোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। রেনাটা জানিয়েছে ওষুধটি রোলিপ নামে বেশি পরিচিত । রোলিপের ৪ টি ডোজের ট্যাবলেট রয়েছে যা ৫,১০,২০ ও ৪০ মিলিগ্রাম। এটি রোসুভাস্টাটিনের জন্য বাংলাদেশের বাজারে শীর্ষস্থানীয় এবং সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড গুলোর মধ্যে একটি।

ডিএসই সূত্র মতে, ২০২৪ সালে রেনাটা কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১.৫৩ টাকা যা ২০২৩ সালে ছিল ২০.৪০ টাকা, ২০২২ সালে ছিল ৪৭.৬৮ টাকা, ২০২১ সালে ছিল ৫১.৯৪ টাকা ও ২০২০ সালে ছিল ৪৫.২৯ টাকা।

গত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ২৯৫.৫৬ টাকা যা ২০২৩ সালে ছিল ২৬৬.৮৭ টাকা, ২০২২ সালে ছিল ২৭৪.৩৯ টাকা, ২০২১ সালে ছিল ২৬৩.৮৫ ও ২০২০ সালে ছিল ২৪৫.৬৫ টাকা।

পর্যবেক্ষনে দেখা যায়, ১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনেটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ কোম্পানি জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসাবে বাংলাদেশে যাত্রা শুরু করে। ১৯৯৩ সালে ফাউজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানিটির নাম ফাইজার লিমিটেড এর বদলে হয় রেনাটা লিমিটেড।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা । রিজার্ভে রয়েছে ৩ হাজার ২৭২ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর