কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, যুবকদের চিন্তা-চেতনা কেবলমাত্র নিজ কেন্দ্রিক হতে পারবে না। “যুবকদের চিন্তা হতে হবে গোটা জাতির জন্য”। কেননা, এ যুবকরা আগামীর ধারক ও বাহক। তাদেরকে এভাবে মদ, জুয়া, ইয়াবা ও মোবাইল গেমিং’র মাধ্যমে শেষ হয়ে যেতে দিবো না। আমরা তাদেরকে আসহাবে কাহাফ’র মত দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে দ্বীনের পথে ফেরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। সে জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ জামায়াত ইসলামী কর্ণফুলী উপজেলার উদ্যোগে নাছির কনভেনশনে যুব ও ক্রীড়া বিভাগ তারুন্যের সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিভাগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এড. আবু নাছের।
উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চলনায় ও সভাপতিত্ব করেন এডভোকেট মোহাম্মদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনির আবছার চৌধুরী, কর্ণফুলী উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ইলিয়াছ মেম্বার, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এড. মোহাম্মদ হারুন, ইউনিয়ন সেক্রেটারি ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম, ফরিদ আহমেদ, সেলিম রেজা, ইব্রাহীম খলিল, সাদ্দাম হোসেন উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।