সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

যুবলীগ নেতাকে না পে‌য়ে ছে‌লেকে তু‌লে নি‌য়ে গেল ডি‌বি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ সময় দেখুন


শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজানকে না পে‌য়ে তার ক‌লেজ পড়ুয়া ছেলেকে ঘের থেকে সাদা পোশাকে তুলে নিয়ে সাতক্ষীরা সদর থানা পোড়ানোর মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরের নিজেদের একটি ঘের থেকে ডিবি পুলিশের একটি দল সাদা পোশাকে তাকে তুলে নিয়ে আসে।

পরিবারের অভিযোগ, পিতাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। সে সাতক্ষীরা পলিটেকনিক ইনিস্টিটিউটের কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার নামে কোনো মামলা ছিল না।

পারিবারিক সূত্র আরও জানায়, গত কয়েকদিনে তাদের বাড়িতে পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, মো. নাঈমুর রহমান প্রান্তকে ৫ আগস্ট থানা পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সে ছাত্র নয়, মাছ ব্যবসায়ী।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন বলেন, থানা পোড়ানোর ঘটনাটা ছিল বহু মানুষের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এই মামলায় কোন ছাত্রকে গ্রেফতার দেখা‌নো জুলাই স্প্রিটের সাথে যায় না। এছাড়া পিতা‌কে না পে‌য়ে ছে‌লে‌কে তু‌লে আনাও অন্যায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর