সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রংপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত, ১৬১২২ নম্বরে জানানো যাবে অভিযোগ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২
  • ২০৪ সময় দেখুন
রংপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত, ১৬১২২ নম্বরে জানানো যাবে অভিযোগ!


জুলফিকার জুয়েল, স্টাফ রিপোর্টার (রংপুর) ::

রংপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন করে ভূমি সেবার বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা বলেন, এখন ডিজিটাল যুগ তাই এখন আর ভূমি অফিসে কারো আসার প্রয়োজন হবেনা। বাসায় বসে থেকে মোবাইলেই ভূমি সংক্রান্ত যে কোন তথ্য পাওয়া যাবে। ভূমি সেবা পেতে ও যে কোন অভিযোগ থাকলে ১৬১২২ নম্বরে কল করে জানাতে পারবেন ভূমি মালিকরা।

এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়া, যা আজ মানুষের দোড় গড়ায় পৌঁছেছে। এসময় জেলা প্রশাসক আসিব আহসান বলেন, বর্তমানে দেশে কোনো মানুষের কাছে মোবাইল নেই এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। মোবাইল এ্যাপস এর মাধ্যমে বর্তমানে সকল কাজ করা সম্ভব। এখন থেকে ১৫ বছর আগে সকলকে লাইন ধরে যাবতীয় কাজ করতে হতো কিন্তু বর্তমানে আর লাইনে দাঁড়াতে হবেনা বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসচিব (উপ ভূমি সংস্কার কমিশন-১) ভূমি সংস্কার বোর্ড ঢাকা রেজাউল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল সেটেলমেন্ট অফিসার রংপুর আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.ডব্লিউ.এম রায়হান উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার সকল উপজেলার এ্যাসিল্যান্ড, ভূমি অফিসার, জনপ্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর