বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

রকমারিতে পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘এখানে কয়েকটি জীবন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ সময় দেখুন
রকমারিতে পাওয়া যাচ্ছে সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘এখানে কয়েকটি জীবন’


অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক সালাহ উদ্দিন মাহমুদের চতুর্থ গল্পগ্রন্থ ‘এখানে কয়েকটি জীবন’। বইটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডটকমে বইটির প্রি-অর্ডার চলছে। এছাড়াও বিভিন্ন বুকশপ ও প্রকাশনীতে পাওয়া যাবে বইটি।

বইয়ের লেখক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘বইটিতে মোট এগারোটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো নতুন ও পুরাতন মিলিয়ে। কিছু গল্প বিভিন্ন যায়গায় প্রকাশও হয়েছে। তবে বেশিরভাগই ছিল ফাইলবন্দি। তিন বছর পর গল্পগুলো বই আকারে প্রকাশ করছি। ’

উল্লেখ্য, সালাহ উদ্দিন মাহমুদ একাধারে সাংবাদিক, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক ও নাট্যকার। তার প্রথম উপন্যাস ‘মমতা’। ‘এখানে কয়েকটি জীবন’ তার নবম বই। ‘সার্কাসসুন্দরী’, ‘নিশিসুন্দরী’, ‘সুন্দরী সমগ্র’ ও ‘এখানে কয়েকটি জীবন’ তার গল্পগ্রন্থ। ‘মিথিলার জন্য কাব্য’ ও ‘তুমি চাইলে’ তার কাব্যগ্রন্থ। তিনি সম্পাদনা করেছেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’। সংকলন করেছেন সচেতনতামূলক বই ‘অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল’।

‘এখানে কয়েকটি জীবন’ বইটি পাওয়া যাবে এই লিংকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর