শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

রমজানেও চলবে রাবির ক্লাস-পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২২৭ সময় দেখুন
রমজানেও চলবে রাবির ক্লাস-পরীক্ষা


রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২১ এপ্রিল পর্যন্ত সশরীরে ক্লাসে পাঠদান চলবে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল বা ১৯ রমজান পর্যন্ত ক্লাস-পরীক্ষা চালু থাকবে এবং ২৭ এপ্রিল পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।

এর আগে, গতকাল বুধবার (৩০ মার্চ) বিকেলে রাবি জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল— পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী— অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতিসহ শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

The post রমজানেও চলবে রাবির ক্লাস-পরীক্ষা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর