শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে চুরি যাওয়া মোটরসাইকেল ৩ ঘন্টায় উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ সময় দেখুন
রাজশাহীতে চুরি যাওয়া মোটরসাইকেল ৩ ঘন্টায় উদ্ধার

লিয়াকত হোসেন, রাজশাহীঃ রাজশাহী মহানগরীতে চুরি যাওয়া মোটরসাইকেল চুরির মাত্র তিন ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। এসময় দুই চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারীর মোঃ শান্তর ছেলে মোঃ শ্রাবন ইসলাম অমিত (১৫) ও মোঃ নুর মিয়া দুখুর ছেলে মো: শ্রাবন দোয়েল (১৫)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের মোঃ রাইজুল ইসলামের ছেলে মোঃ আওয়াল হোসেন (৩৪) গত ৭ জানুয়ারি শনিবার রাত ৮ টায় তার ব্যবহৃত FZ s Version-2 মোটরসাইকেলটি মতিহার থানার মির্জাপুর শ্যামলের মাঠ সংলগ্ন তার শ্বশুর বাড়ীর সামনে রেখে বাড়ীর ভিতরে যায়। আধা ঘন্টা পর এসে দেখে তার মোটরসাইকেলটি নাই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি না পেয়ে বিষয়টি তিনি মতিহার থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে মতিহার থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে এসআই দীপ্ত কুমার সিং, এসআই মোঃ আমিনুর রহমান, এসআই পলাশ ও তাদের টিম চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।

অবশেষে মাত্র তিন ঘন্টার ব্যবধানে মতিহার থানা পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১১ টায় মতিহার থানার তালাইমারী বাঁধ বালুর ঘাট এলাকা হতে অমিত ও দোয়েলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর