বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ সময় দেখুন
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়  সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে গতকাল সোমবার পরিবার পর্যায়ে কাউন্সিলিং বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভা উদ্বোধন করেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরীকা খান। নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ জুলি ও অত্র প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদ। সভা পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান। সভায় মোট ২৫ জন তৃতীয় লিঙ্গের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা, বৈষম্য দূরীকরণ,সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানে বাধা দুরীকরণ ও সরকারী সহযোগিতা পেতে বাধা সমুহ দূর করা ও পৈত্রিক সম্পদে অংশিদারিত্ব বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জন্মগতভাবে পরিবারের সাথে তৃতীয় লিঙ্গের সন্তানেরা যেন থাকতে পারে তার ব্যবস্থা, লেখাপড়া করানো এবং মানুষের মত হিসেবে গড়ে তুলতে পরিবারের সদস্য ও অবিভাবকদের ভূমিকা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।

উপস্থিত অভিভাবকগণ বলেন, আর নয় অবহেলা, নয় সামাজিক বৈষম্য, নয় তথাকথিত মানুষের কটুক্তির তোয়াক্কা। এখন থেকে প্রতিটি সন্তানের ন্যায় তৃতীয় লিঙ্গের সন্তানকেও তারা লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর