শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রান্তিক মানুষের উন্নয়ন বিষয়ক জনসংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৮০ সময় দেখুন
রাজশাহীতে প্রান্তিক মানুষের উন্নয়ন বিষয়ক জনসংলাপ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন রাজশাহীঃ
(১৫ মার্চ ২০২২) রোজ মঙ্গলবার বিকাল ০৩ ঘটিকায় রাজশাহী বড়বনগ্রামে অবস্থিত সামাজিক কল্যাণ সংস্থার হল রুমে সামাজিক কল্যাণ সংস্থা ও বারসিক’র যৌথ আয়াজনে শহর প্রান্তিক মানুষের সমস্যা ও প্রতিকারে এক জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের প্রান্তিক মানুষসহ স্থানীয় নাগরিক সমাজের মানুষ ও জনপ্রতিনিধিবৃন্দ। সংলাপে অংশগ্রহণকারিগণ রাজশাহী শহরে যেমন অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কাজ করা হচ্ছে তেমনি নগর প্রান্তিক মানুষের উন্নয়নের দিকগুলোও নিয়ে আরো বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মনে করেন। রাজশাহীতে শহর প্রান্তিক মানুষের নাগরিক অধিকারগুলো নিশ্চিত করার দাবি জানান। একই সাথে বস্তি এলাকাগুলেতে বিদ্যুৎ , পানিসহ বসবাসের স্থায়ী সকল সুযোগ সুবিধাগুলোর দাবি জানান। অংশগ্রহণকারী সীমা খাতুন বলেন-“ নাগরিকের সামজিক নিরাপত্তা বেস্টনীতে অনেক সুযোগ সুবিধা এলেও তা অনেক সময় প্রান্তিক মানুষগুলো পায়না, বিশেষ করে এ বিষয়ে তাঁদের জ্ঞান এবং না জানার কারনে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়।”
জনসংলাপে অংশগ্রহণ ও সংহতি জ্ঞাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কমিশনার মাহাদৎ আলী। তিনি বলেন- সরকার নানামূখী উন্নয়ন কাজ করছে, নানা সহযোগীতা করছে জনগণের জন্য, এই সুযোগ গুলো পেতে আমাদের নাগরিকদেও কে এ বিষয়ে সচেতন হতে হবে। তিনি আরো বলেন- নাগরিক অধিকার গুলো মানুষ জানলে সেই সমাজের মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হয়না। তিনি সরকারের বিভিন্ন দপ্তর থেকে সুযোগ সুবিধাগুলো পেতে জনগণকে সহায়তা করার আশ^াস দেন। উক্ত সংলা
জনসংলাপে শহর প্রান্তিক মানুষের নাগরিক অধিকার এবং সরকারের বিভিন্ন সেফটিনেট কর্মসূচী সচেতনতামূলক বিষয়ে তথ্য প্রেজেন্টশন তুলে ধরেন উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়ক শহিদুল ইসলাম।
জনসংলাপে বক্তব্য দেন সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক স¤্রাট আলী, কোষাধ্যাক্ষ্য আরিফ হাসান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, এলাকার সমস্যা সম্ভাবনা বিষয়ে কথা বলেন সীমা খাতুন, আল আমিন, জালাল উদ্দিন, সারেজান, সাইলা খাতুন, আব্দুল্ল্যাহ আল মারুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর