বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার

লিয়াকত হোসেন রাজশাহীঃ (২৪ নভেম্বর) বুধবার রাত্রি ১০.৩০ মিনিটের সময় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ১০৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ রুস্তম আলী (৪৫) কে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি ইজিবাইক উদ্ধার করে।

আটককৃত আসামি মতিহার থানাধীন ডাসমারী মিজানের মোড় এলাকার তামেজ উদ্দিনের ছেলে।

ঘটনা সুত্রে জানা যায়,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় পৌছামাত্র

র‍্যাবের উপস্থিতি টেরপেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে ইজিবাইকসহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানরগীর কাটাখালী থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৪(গ)/৩৮ মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর