বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘায় ৪২০ বোতল ফেন্ডিডিলসহ ০১ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
রাজশাহীর বাঘায় ৪২০ বোতল ফেন্ডিডিলসহ ০১ জন গ্রেফতার

লিয়াকত হোসেন রাজশাহীঃ শনিবার (০৪ ডিসেম্বর) সকাল ০৭.০০ টার সময় রাজশাহী বাঘা উপজেলার পাকুরিয়া ঘোষপাড়া এলাকার পাকুরিয়া দূর্গামন্দিরের চত্ত্বরের ভিতরে অপারেশন পরিচালনা করে ৪২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০)কে আটক করা হয়।

আটককৃত মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মোঃ কাইয়ুম উদ্দিন সরকারে ছেলে।

ঘটনা সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিব এর নেতৃত্বে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল জানতে পারে যে বাঘা থানাধীন পাকুরিয়া ঘোষপাড়া এলাকার পাকুরিয়া দূর্গামন্দির চত্ত্বরের ভিতরে কয়েক জন ব্যক্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে পাকুরিয়া দূর্গামন্দির চত্ত্বরের ভিতরে পৌঁছামাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে ০৩ জন পালানোর চেষ্টা করে এসময় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে ১ জনকে প্লাস্টিকের তিনটি বস্তার ভিতর রাখা ৪২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

অপর অজ্ঞাতনামা ০২ জন ব্যাক্তি মন্দিরের পিছন দিক দিয়ে দ্রুত দৌড়াইয়া পালিয়ে যায়।

আটককৃত ও পলাতক অজ্ঞাত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ধারা- ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ ১৯৭৪ এর ২৫-ই(১)(ন)/২৫-উ মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর