মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ Esha Deol Talks About ‘Ups And Downs In Life’, Reveals Who Is A ‘Perfect Husband’ | Bollywood News ‘I thought my cricketing career was over’: Devdutt Padikkal opens up on toughest phase ahead of New Zealand Tests | Cricket News কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের নিন্দা জামায়াতের বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের নিরাপদ ও বৈধ উপায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৬ খেলতে খেলতে শেখার আনন্দ, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই প্রতিমন্ত্রীর চীনে পাঁচ বাংলাদেশি পুলিশের হাতে আটক সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার।

রাজশাহী নগরীর দাশপুকুরে জোড়া খুনের ঘটনায় ১২ আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
রাজশাহী নগরীর দাশপুকুরে জোড়া খুনের ঘটনায় ১২ আসামী গ্রেফতার

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ১২ আসামীকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো- নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী, রাতুল, মিঠু, জামাল, রফিক, মামুন, সম্রাট।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৩০ জুন বেলা ১২.৪৫ মিনিটের সময় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই জন খুন হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষই অভিযোগ দায়ের করলে রাজপাড়া থানায় দুইটি হত্যার মামলা রুজু হয়।

মামলা রুজুর পরপরই রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে রাজপাড়া থানা পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেনের দিক নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোতালেব হোসেন ও তার টিম ঘটনাস্থলের সংগৃহিত ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে উভয় মামলার মোট ১২ জন আসামীকে গ্রেফতার করে।
অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর