ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে খোকন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন পৌর শহরের মহলবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের মেঝ ছেলে। মৃত খোকন দুই কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।
ঘটনার সত্যেতা নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ।
তিনি জানান, সোমবার রাতে উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে মোটরসাইকেল যোগে রানীশংকৈলে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে খোকনের মাথায় ব্যাপক আঘাত লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত খোকনকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।