ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক।
বুধবার (২৩ মার্চ) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাসুদ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন বলা হয়েছে, নতুন নিয়োগ পাওয়া ভিসি যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর দায়িত্ব পালন করবেন। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
সারাবাংলা/একেএম