বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২২২ সময় দেখুন
রামপুরায় ২৮ জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার বিজিবির সাবেক দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে আগামী ৪ ডিসেম্বর।

সোমবার (২৪ নভেম্বর) এই মামলায় গ্রেফতার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির করা হয়। এসময় বিচারপতি মো: শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল শুনানির এই দিন ধার্য করেন।

সঙ্গে এই মামলায় পলাতক দুই আসামির জন্য একজন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন। পলাতক আসামিরা হলেন-ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো: মিজানুল ইসলাম। এসময় অনান্য প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আজ সকালে ঢাকা সেনানিবাসে স্থাপিত সাময়িক কারাগার থেকে বিশেষ প্রিজন ভ্যানে করে আসামি দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এসময় ট্রাইব্যুনাল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণজুড়ে সেনা, পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যদের বিপুল সংখ্যক উপস্থিতি দেখা যায়।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইবুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর