মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ Esha Deol Talks About ‘Ups And Downs In Life’, Reveals Who Is A ‘Perfect Husband’ | Bollywood News ‘I thought my cricketing career was over’: Devdutt Padikkal opens up on toughest phase ahead of New Zealand Tests | Cricket News কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের নিন্দা জামায়াতের বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের নিরাপদ ও বৈধ উপায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৬ খেলতে খেলতে শেখার আনন্দ, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই প্রতিমন্ত্রীর চীনে পাঁচ বাংলাদেশি পুলিশের হাতে আটক সিএমপি বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ ০১(এক) জন পেশাদার চোর গ্রেফতার।

রামেকে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৯৭ সময় দেখুন
রামেকে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ, বাকি ৬ জনের করোনার উপসর্গ ছিলো। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৬জন মারা গেছেন। বাকি ১০ জনের করোনা পজিটিভ ছিলো। মৃতদের মধ্যে ৫ জন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। অন্যরা করোনা ওয়ার্ড ৩, ২২, ২৫ ও ২৯ ও ৩৯ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহী ৫ জন ও নওগাঁর ১ জন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এসেছিলেন তারা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সকলের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে ।

উপ-পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন ও নাটোরের একজন। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত করোনা সংক্রমণ ও উপসর্গে রামেক হাসপাতালে ভর্তি ছিলেন ২২৫ জন। গুরুতর অবস্থায় আরও ১২ জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর