সুশান্তের মৃত্যুরহস্যের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, শুধু এই ছবিগুলিই না, সঞ্জয় লীলা বনশালির একাধিক ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তের। পুলিশের কাছে সঞ্জয় দাবি করেছিলেন, রাম লীলা, বাজিরাও মস্তানি এমনকী পদ্মাবতেও সুশান্তকে সুযোগ দিয়েছিলেন সঞ্জয়। কিন্তু তারিখের অভাবে সেই ছবিগুলি হাতছাড়া হয়েছিল সুশান্তের।