মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন আরজুর দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৮৩ সময় দেখুন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন আরজুর দাফন সম্পন্ন

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের গর্বিত অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন আরজু (৭৬)-এর দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এরপর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সহবতপুর গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রের পক্ষ থেকে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। টাঙ্গাইল পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয় এবং বিউগলে বেদনার সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা মজিবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেন আরজু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে সহবতপুর ইউনিয়নসহ সমগ্র নাগরপুরে শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী একজন সৎ, বিনয়ী ও দেশপ্রেমিক মানুষকে হারালেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর