রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানায় করা নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব এবং ইসহাক সরকার।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৬ থেকে ৭ জন যাত্রী দগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পরদিন মামলাটি করেন। মামলা তদন্ত করে একই থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২০১৬ সালের ২৩ আগস্ট ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন:

মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার

অবসরের তিন বছর না হলে নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর