বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

রেজিস্ট্রেশন ছাড়াই রোববার থেকে টিকা পাবেন গাজীপুরের পোশাক শ্রমিকেরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
রেজিস্ট্রেশন ছাড়াই রোববার থেকে টিকা পাবেন গাজীপুরের পোশাক শ্রমিকেরা


ইউনাইটেড নিউজ ডেস্ক: সু খবর , করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে আগামীকাল রোববার সকাল থেকে চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হবে। এর জন্য শ্রমিকদের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। শুধু এনআইডি কার্ড থাকলেই হবে। আজ শনিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন ওই তথ্য নিশ্চিত করেছেন।

কারখানা চারটি হচ্ছে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসকা গ্রুপের দুটি ও ভোগড়া এলাকার রোজভ্যালী নামের একটি পোশাক তৈরি কারখানা। রোববার একযোগে এই চার কারখানার ১০ হাজার শ্রমিককে করোনার টিকা দেওয়া হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর