বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

রেনাটার ৬৬০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১০ সময় দেখুন
রেনাটার ৬৬০ কোটি টাকার বন্ড অনুমোদন


শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি জিরো কুপন বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ৬৬০ কোটি ১৫ লাখ টাকা সংগ্রহ করবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টিবল বন্ড। এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এর মেয়াদ হবে ৫ বছর। আলোচিত বন্ডটি হবে মেয়াদ শেষে পূর্ণ অবসায়ন ঘটবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা কোম্পানিটি বর্তমান ব্যাংক ঋণ পরিশোধ করবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। সূত্র: শেয়ারনিউজ,

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর