মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রেনো ৬ এখন দেশের বাজারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
রেনো ৬ এখন দেশের বাজারে


বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে দেশের বাজারে জনপ্রিয় রেনো সিরিজের নতুন ফোন আনছে । গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক অনলাইন ইভেন্টের মাধ্যমে রেনো ৬ ফোনটি উন্মোচন করা হয়।

অপো জানায়, মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করতে দীর্ঘদিন ধরে কাটিং-এজ প্রযুক্তি নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় রেনো ৬ ফোনে এমন কিছু আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে।

অপো আরো জানায়, মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করতে দীর্ঘদিন ধরে কাটিং-এজ প্রযুক্তি নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় রেনো ৬ ফোনে এমন কিছু আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে।

রেনো ৬ ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে। সোশ্যাল মিডিয়ায় ছবির ব্যবহারসহ বিভিন্ন কারণে যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য ফিচারটি হবে একদম মনের মতো। শুধু ফটোগ্রাফি নয়, ইউটিউবসহ নানা মাধ্যমে ব্যবহারের জন্য যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য রাখা হয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ ও এআই হাইলাইট ভিডিও। এর ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রিয়দের মনের ক্ষুধা মেটাবে। একদম প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিবে।

বাধাহীন শক্তিশালী পারফরমেন্স দিতে ফোনটিতে রাখা হয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। যারা বড় স্টোরেজ ব্যবহার করে অভ্যস্ত তাদের ৫জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগ রয়েছে। তাই একইসাথে যারা ফোনে বহুমুখী কাজ করেন তাদের আর বাড়তি চিন্তা করতে হবে না।

আর সহজে সবখানে যাতে ফোনটি তালুবন্দি করা যায় সেভাবেই ফোনটির ডিজাইন করা হয়েছে। কারণ ফোনটির পুরুত্ব ৭.৮ মিলিমিটার ও ওজন মাত্র ১৭৩ গ্রাম। রেনো সিরিজের বৈশিষ্ট্য অনুযায়ী সুপার স্লিম ডিজাইনের সাথে আছে রেনো গ্লো ইফেক্ট। আছে ফ্রিঙ্গারপ্রিন্ট ও স্ক্যাচ প্রতিরোধক ফিচার। এর ৯০ হার্জ রিফ্রেশ হার যেকোন পরিস্থিতিতে বাঁধাহীনভাবে ফোন চালাতে সাহায্য করবে। কোথাও আটকাবে না। ৪ হাজার ৩১০ এমএএইচ ব্যাটারির সাথে আছে ৫০ ওয়াটের ফ্লাশ চার্জ। অপো ল্যাব টেস্টে এটা প্রমাণিত যে, ফ্লাশ চার্জ থাকার কারণে মাত্র ৪৮ মিনিটে ফোনটি শতভাগ ফুল চার্জ হবে।

এর অন্যান্য আরো ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সুপার পাওয়ার সেভিং মোড। ফোনে মাত্র ৫% চার্জ থাকলেও কাজ চালিয়ে নেওয়া যাবে। ফিচারটি যেকোন বিপদের মুহুর্তে আপনাকে রক্ষা করবে। রাতের জন্য আছে সুপার নাইটটাইম স্ট্যান্ডবাই ফিচার। ফিচারটি কালারওএস অপারেটিং সিস্টেমের মাধ্যমে মানুষের বেডটাইম রুটিন ঠিক রাখে। সুপার নাইটটাম ফিচারের কারণে সারারাত মাত্র ৩% চার্জ শেষ হয়।

তাছাড়া, ফোন গরম হওয়া আজকাল সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রেনো ৬ ফোনের গরম হওয়া ঠেকাতে আছে মাল্টি কুলিং সিস্টেম। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও রেনো ৬ গরম হবে না।

অপো ভক্তদের বহুল প্রতিক্ষীত ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ৩২,৯৯০ টাকা। বৃহস্পতিবার থেকে দেশের সব আউটলেট ও অনলাইন মার্কেটপ্লেসে ফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির প্রি-অর্ডার চলবে ৪-১০ নভেম্বর।

এছাড়াও মাত্র ২ হাজার টাকা প্রি-অর্ডার করলে আকর্ষণীয় অফার ও পুরস্কার রয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে ফ্রি ব্লুটুথ স্পিকার, ১২ জিবি পর্যন্ত ডাটা বান্ডেল অফার এবং তিন মাসের জন্য ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট কার্ড সুবিধা। গ্রাহকরা প্রি-বুকিংয়ে ১৫% এক্সটা এক্সচেঞ্জ অফার পাবেন। ২০ নভেম্বর পর্যন্ত এই এক্সচেঞ্জ অফার চলবে।

উল্লেখ্য, সারাবিশ্বের মতো দেশেও রেনো সিরিজের গ্রাহক গ্রহণযোগ্যতা রয়েছে। এরই ধারাবাহিকতায় ফোনটি নিয়ে এসেছে অপো।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর