বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

রোদ-বৃষ্টি’র লুকোচুরিতে কাটতে পারে ঈদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৬২ সময় দেখুন
রোদ-বৃষ্টি’র লুকোচুরিতে কাটতে পারে ঈদ


ডেস্ক রিপোর্ট:: আর একদিন পরই পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাসের কারণে আগের তিন ঈদের মতো এ ঈদেও উৎসব আয়োজনে থাকবে নানা সীমাবদ্ধতা। এরসঙ্গে যোগ হচ্ছে আবহাওয়াও।

ঈদের দিন আবহাওয়া অনেকটাই প্রতিকূলে থাকতে পারে। সকালের দিকে রোদ থাকলেও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সোমবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে এসব তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার।

তিনি বলেন, এখন বর্ষকাল। প্রতিদিনই দেশের অধিকাংশ স্থানে কমবেশি বৃষ্টি হচ্ছে। আগামাী কয়েকদিনও বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ হিসাবে ঈদের দিনও বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এখন পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঈদের দিন রোদ ও বৃষ্টি উভয়ের দেখা পাওয়া যেতে পারে।

তিনি জানান, ঈদের আগেরদিন ও ঈদের দিন বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকালের দিকে রোদের দেখা মিলতে পাারে। এছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আজ দুপুরের দিকে আবহাওয়া অফিস আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

এদিকে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিন থেকে চারদিন পর বৃষ্টিপাত বাড়তে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তারাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর