মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

র‍্যাবিটহোলে বিশ্বকাপের খেলা দেখতে পেমেন্ট করা যাবে বিকাশে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
র‍্যাবিটহোলে বিশ্বকাপের খেলা দেখতে পেমেন্ট করা যাবে বিকাশে


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সব খেলা সরাসরি দেখাবে দেশের জনপ্রিয় অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। এর জন্য থাকছে দৈনিক ও মাসিক প্যাকেজ। সেসব প্যাকেজ কিনতে সহজেই পেমেন্ট করা যাবে বিকাশে। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে র‍্যাবিটহোল ও বিকাশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

র‍্যাবিটহোলের সহ-প্রতিষ্ঠাতা ও টপ অব মাইন্ডের গ্রুপ চেয়ারম্যান জিয়াউদ্দিন আদিল, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী ও চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এবারের টি-২০ বিশ্বকাপে ডিজিটাল ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ থেকে অফিসিয়াল সম্প্রচারের স্বত্ব পেয়েছে র‍্যাবিটহোল। এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশে এক্সক্লুসিভভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা সরাসরি দেখা যাবে, থাকবে হাইলাইটস দেখার সুযোগও। বিকাশ পেমেন্টের মাধ্যমে মাসিক প্যাকেজ সাবস্ক্রাইব করলে সেই একই প্যাকেজ দিয়েই বিশ্বকাপের সব খেলার সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাও দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
এই চুক্তির ফলে, বিকাশে পেমেন্ট করে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল টি-২০ বিশ্বকাপের সব খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। র‍্যাবিটহোলের অ্যাপে বিকাশে পেমেন্ট করে মাসিক ৯৯ টাকার প্যাকেজ কিংবা দৈনিক ২০ টাকার প্যাকেজ কিনে খেলা দেখার সুযোগ থাকছে। প্যাকেজ নির্বাচন করে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও পিন দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

২০১৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে যাত্রা শুরু করেছিল দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। অ্যাপের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে ইউটিউব চ্যানেল ‘র‍্যাবিটহোলবিডি স্পোর্টস’ এবং ২০১৮ সালে শুরু হওয়া ‘র‍্যাবিটহোলবিডি ডটকম’ ওয়েবসাইট থেকে র‌্যাবিটহোল সব ধরনের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর