বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

লংগদুতে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ও বসতঘর পুড়ে ছাই; ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ সময় দেখুন
লংগদুতে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ও বসতঘর পুড়ে ছাই; ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

আহমদ বিলাল খান

রাঙ্গামাটি লংগদু উপজেলার মাইনী বাজারে উপজেলার মাইনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি দোকান ও বসতঘর পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত মাইনী বাজার পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস প্রধান শেষে বানভাসি ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ, মাইনি বাজার ও লংগদু পল্টনে ২টি সোলার, ২টি ব্যাটারি এবং ৪টি ফ্যান বিতরণ এবং এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রধান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ, মাইনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সওদাগর সহ জনপ্রতিনিধিগণ।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে কাজল তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত যাতে ভালো সহায়তা পায় সেজন্য পার্বত্য উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে সহায়তা প্রদান করা হবে।

তিনি উপজেলায় রিজার্ভ পানির ট্যাংক নির্মাণসহ জরুরি অগ্নিনির্বাপনে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি প্রদানের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের খাদ্যশস্য, মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান ও বাজারের জন্য সোলার প্যানেল প্রদান করেন।

গতকাল বৃহস্পতিবার মাইনী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি দোকান ও বসতঘর পুড়ে যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর