বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

লকডাউন উপেক্ষা করে গাজীপুরে দুই কারখানা চালু রাখায় জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৪৫ সময় দেখুন
লকডাউন উপেক্ষা করে গাজীপুরে দুই কারখানা চালু রাখায় জরিমানা – Corporate Sangbad


গাজীপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারি নির্দেশনা অমান্য করে গাজীপুরের বিভিন্ন স্থানে কারখানা চালু রাখা হয়েছে। এসব সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাসহ ব্যবস্থা গ্রহণ করেছেন।

আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর ও টঙ্গীতে ২টি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

কাশিমপুর থানার সাবাবো এলাকায় নরবান কমটেক্স লিমিটেড নামে একটি পোষাক কারখানা চালু রাখার খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা ফারজানা কারখানায় গিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪(১)ধারায় অপরাধে মামলা করে একলক্ষ টাকা জরিমানা করেন।

এছাড়া, টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানার শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতিবলেন, সরকারী নির্দেশনা অমান্য করে কারখানাটি চালাচ্ছিলো।

এসব কারখানার শ্রমিকরা জানায়, কর্তৃপক্ষের নির্দেশে তারা লগডাউনের মাঝেও কর্মস্থলে আসতে বাধ্য হয়েছে। এছাড়াও সরকারী নির্দেশ উপেক্ষা করে মহাসড়কে যানবাহন চালানোর অপরাধেও করা হচ্ছে জরিমানা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom