শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

লক্ষ লক্ষ জনতার ঢলফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও ভারতে হিন্দুত্ববাদীআগ্রাসন বন্ধে বিশ্বমুসলিম ঐক্যের আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ সময় দেখুন
লক্ষ লক্ষ জনতার ঢলফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও ভারতে হিন্দুত্ববাদীআগ্রাসন বন্ধে বিশ্বমুসলিম ঐক্যের আহ্বান

ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধ, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, গণহত্যায় জড়িত ইসরায়েলীদের আন্তর্জাতিক আদালতে বিচার, ভারতের মুসলিমদের উপর নির্যাতন-নিপীড়ন বন্ধ, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং বাংলাদেশে ইজরায়েলী পণ্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধের দাবীতে আজ ২৬ এপ্রিল ২০২৫ ইংরেজি শনিবার সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাব ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন (মহাসমাবেশ)  অনুষ্ঠিত হয়েছে।  সকাল ৯ টায় মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৭ টা থেকে প্রেসক্লাবের আশে-পাশে ছাড়িয়ে দৈনিক বাংলার মোড়  থেকে জিরো পয়েন্ট, নাইটিঙ্গেল, ঢাবি বক চত্বর, মৎস ভবন, রমনা সোহরাওয়ার্দী গেইট পর্যন্ত লক্ষ লক্ষ জনতায় পূর্ণ হয়ে যায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মজলুম ফিলিস্তিনবাসী ও ভারতের নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- পীর শাহ আহসানুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত হয়ে সংহতি জানান আহলে সুন্নাত চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, মহাসচিব পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দোলাহ, মুফতি অছিয়র রহমান, পীর আল্লামা আবুল কাশেম নুরী, পীর ড. এনায়াতুল্লাহ আব্বাসী, মুফতি আবুল কাশেম ফজলুল হক, প্রফেসর জালাল আজাহারী, পীর আব্দুর রহমান, মাওলানা হাসান আজহারী, রহিম আজাহারী, অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী, এনসিপি নেতা হাসান আলীসহ গাউছিয়া কমিটি বাংলাদেশ, আনজুমান রহমানিয়া, ছারছিনা, ফুলতলি, সোনাকান্দা, এনায়েতপুর, মাইজভান্ডার, ফান্দাউক, নেত্রকোনা রেজভিয়া, দরবারে আজিজিয়া ছিপাতলি, আহলা দরবার, বারীয়া ,জাহাগিরিয়া,শাহপুর দরবারসহ ৩০০ এর অধিক দরবারের সাজ্জাদানশীন পীর, দরবারের প্রতিনিধি- ভক্ত অনুরক্ত  এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের লাখো কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মজলুম ফিলিস্তিনবাসীর পাশে রয়েছে বাংলাদেশ। আজকের সমাবেশ মজলুমের পক্ষে, দখলদার ইসরাইল ও আধিপত্যবাদী ভারত সরকারের বিরুদ্ধে। নেতৃবৃন্দ ফিলিস্তিন মুসলিম গণহত্যা ও ভারতে হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধে বিশ্বমুসলিম ঐক্যের আহ্বান জানান। সমাবেশে সবার কন্ঠে প্রতিধ্বনিত হয়, ফ্রি ফ্রি প্যালাস্টাইন ও নারায়ে রিসালতের স্লোগান। পরে ঘোষণা পত্র পাঠ, মিলাদ কিয়াম ও বিশ্বের নির্যাতিত মুসলমানদের কল্যাণে বিশেষ দোয়া-মুনাজাতের মাধ্যমে  সমাবেশ সমাপ্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর