মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

লাফার্জহোলসিমের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে , কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা সিনহা ফ্যাসনস লিমিটেডের নিকট থাকা কোম্পানিটির ২ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার শেয়ারের মধ্যে ২৬ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় সম্পন্ন করবে এ কর্পোরেট উদ্যোক্তা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১২ টাকা যা ২০২২ সালে ছিল ৩.৮৩ টাকা, ২০২১ সালে ছিল ৩.৩৪ টাকা, ২০২০ সালে ছিল ২.০৩ টাকা ও ২০১৯ সালে ছিল ১.৫০ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ১৯.১৪ টাকা যা ২০২২ সালে ছিল ১৫.২৫ টাকা, ২০২১ সালে ছিল ১৭.০৪ টাকা, ২০২০ সালে ছিল ১৪.৮৯ টাকা ও ২০১৯ সালে ছিল ১৩.৯৫ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ৫০ শতাংশ, ২০২২ সালে নগদ ৪৮ শতাংশ, ২০২১ সালে নগদ ২৫ শতাংশ, ২০২০ সালে নগদ ১০ শতাংশ ও ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর