রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ জন: ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪২৩ সময় দেখুন
লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ জন: ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে এ রায় প্রদান করেন।

গত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের কামরাঙ্গিরচর, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ মোট ১৯ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের আদালতে উপস্থাপন করা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ জনকে খালাস এবং ১ জনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে পাঁচ জনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে দশ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে এক জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে এক জনকে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর