মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (২৫ আগস্ট, ২০২৫) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির ৩৯ কোটি ৩০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, লেনদেনের এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকার এবং ২৩ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলস্ পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর