বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় ও দেশব্যাপী অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় ও দেশব্যাপী অভিযান

আহমদ বিলাল খান

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে আজ দেশের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর কর্তৃক একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নওঁগা ও নীলফামারী জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ২টি মোবাইল কোর্টে ৩টি মামলার মাধ্যমে মোট ২,৮০০/- টাকা জরিমানা আদায় এবং ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়। একই দিনে রাজধানীর কাওরানবাজার এলাকায় পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয় এবং সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়। পাশাপাশি বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগরের কাকরাইল এলাকায় যানবাহন কর্তৃক মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে জামালপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও পিরোজপুর জেলায় পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে মোট ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ড্রাইভারদের সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে ঢাকার বসিলা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ২টি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের মালিকদের সতর্কবার্তা প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর