শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

শার্শায় স্কুল ছাত্র শাকিব হত্যার তিন আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২১৩ সময় দেখুন
শার্শায় স্কুল ছাত্র শাকিব হত্যার তিন আসামি গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় স্কুল ছাত্র ও ইজিবাইক চালক সোলায়মান হোসেন শাকিব হত্যার তিন আসামিকে আটক করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) সদস্যরা। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। বুধবার রাতে যশোরে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয় তিন আসামিকে।

গ্রেফতারকৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল গ্রামের জালাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৩০), যশোরের বাঘাপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মেহেদী হাসান মিলন (২২) ও চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)।

এর আগে গত ১৯ জানুয়ারি শাকিবের নানা আকবার আলী বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছিল। পরে মামলাটি দায়িত্ব পায় পিবিআই। গত ১৮ জানুয়ারি শাকিব তার নানার ইজিবাইক চালাতে বের হলে হত্যাকারীরা শাকিবের ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে নিয়ে শাকিবকে কুপিয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পারিবারিক কলহে শাকিব মা এর সাথে এক বছর বয়স থেকে নানা বাড়িতে থাকতো। শাকিব লেখা পড়ার পাশাপাশি বৃদ্ধ নানাকে সাহায্য করতে মাঝে মধ্যে ভাড়ায় ইজিবাইক চালাতো।
যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আসামিরা পেশাদার ছিনতাইকারী। পূর্বপরিকল্পিত ভাবে শাকিবের ইজিবাইক ভাড়া করে তাকে খুন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের মধ্যে মনিরুল ও মেহেদীকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এবং সাইফুলকে চৌগাছা উপজেলার মাড়ুয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে আসামি সাইফুলের স্বীকারোক্তিতে চৌগাছা বাজার এলাকার ছুটিপুর রোডে নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক সস্ত্রীক করোনায় আক্রান্ত

ভারতের ১৮ সদস্যের প্রতিবন্ধি ক্রিকেট টিম বাংলাদেশে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর