রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

শাহজাদপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
শাহজাদপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত


সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে শাহজাদপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। এজহার সূত্রে জানা যায়,গত ৩ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের ৫ম শ্রেনী পড়ুয়া শিশু কন্যা (১২) কে একা বাড়িতে রেখে সাদিয়ার পিতা ও মাতা রাবেয়া খাতুন কিস্তির টাকা দিতে পার্শ্ববর্তী তালগাছিতে যায়। এ সময় বাড়ি ফাকা পেয়ে একই গ্রামের মোঃ মজনু মিয়ার পুত্র মোঃ সাগর আহমেদ (১৮) শিশুটির ঘরে ঢুকে সাদিয়াকে ধর্ষন করে সে সময় সাদিয়ার মা ঘরে ঢুকতেই ধর্ষক পালিয়ে যায়।

পরদিন গত ৪ আগষ্ট বুধবার ধর্ষিতা শিশুর মা বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে এ দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এস আই মান্নান শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাস ষ্ট্যান্ড থেকে ধর্ষক সাগর কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনইচ্ছুক এ ঘটনায় কাশিনাথপুর গ্রামের কয়েকজন গ্রামবাসী জানায়, সাদিয়ার সাথে সাগরের প্রেমের সম্পর্ক ছিলো।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, ধর্ষনের অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষিতাকে মেডিকেল করার জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষক সাগরকে শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর