বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর

শাহবাগে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১৫ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট:: রাজধানীর শাহবাগে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (২ জুলাই) দুপুরে শাহবাগের শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।

 

ভুক্তভোগীর শ্যালক শাহ আলম বলেন, ‘আমার দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচাও করেন। আজ দুপুরের দিকে মতিঝিল থেকে টাকা নিয়ে ফেরার সময় ৩-৪ জন রিকশার গতিরোধ করে, অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। তারা দ্রুত স্থান ত্যাগ করতে বলে, না করলে মেরে ফেলার হুমকি দেয়।’

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায়। তিনি বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। ঘটনাস্থলে সিসিটিভি ছিল না, আমরা ম্যানুয়ালি তদন্ত করছি। কাজ শুরু করে দিয়েছি।’

 

তিনি আরও বলেন, ‘মানিক মিয়াকে সম্ভবত মতিঝিল এলাকা থেকে অনুসরণ করা হচ্ছিল। তিনি ডলার ভাঙিয়ে নগদ টাকা নিয়ে ফিরছিলেন। তখনই ঘটনাটি ঘটে।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর