শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু

শাহবাগে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট:: রাজধানীর শাহবাগে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (২ জুলাই) দুপুরে শাহবাগের শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।

 

ভুক্তভোগীর শ্যালক শাহ আলম বলেন, ‘আমার দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচাও করেন। আজ দুপুরের দিকে মতিঝিল থেকে টাকা নিয়ে ফেরার সময় ৩-৪ জন রিকশার গতিরোধ করে, অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। তারা দ্রুত স্থান ত্যাগ করতে বলে, না করলে মেরে ফেলার হুমকি দেয়।’

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায়। তিনি বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। ঘটনাস্থলে সিসিটিভি ছিল না, আমরা ম্যানুয়ালি তদন্ত করছি। কাজ শুরু করে দিয়েছি।’

 

তিনি আরও বলেন, ‘মানিক মিয়াকে সম্ভবত মতিঝিল এলাকা থেকে অনুসরণ করা হচ্ছিল। তিনি ডলার ভাঙিয়ে নগদ টাকা নিয়ে ফিরছিলেন। তখনই ঘটনাটি ঘটে।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom