মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

শাহ আমানত সেতুর বেআইনি টোল প্রত্যাহারের দাবিতে কর্ণফুলীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৮৫ সময় দেখুন
শাহ আমানত সেতুর বেআইনি টোল  প্রত্যাহারের দাবিতে কর্ণফুলীতে মানববন্ধন

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় শাহ আমানত (রাঃ) সেতুর টোল প্লাজার সামনে বেআইনি, অবৈধ ও অসাংবিধানিক টোল প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. ফোরকান এবং সঞ্চালনা করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. এইচ. এম. জসিম উদ্দিন।

এসময় বক্তারা বলেন, শাহ আমানত সেতুর টোল আরোপের কারণে কর্ণফুলী দক্ষিণ পাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা বলেন, “জনগণের করের টাকায় নির্মিত এই সেতুতে পুনঃরায় টোল আদায় সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী। সরকার অবিলম্বে টোল প্রত্যাহার করে সেতুটি উভয় পাড়ের মানুষের জন্য সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করুক। “বক্তারা আরও বলেন, “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়; এটি জনগণের অধিকার রক্ষার আন্দোলন। আমরা চাই, কর্ণফুলী নদীর দুই পাড়ের মানুষ যেন সমানভাবে উন্নয়নের সুবিধা ভোগ করতে পারেন।

সমাবেশে সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ঘোষণা করেন, আগামী ১ থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত “গণস্বাক্ষর কর্মসূচি” পরিচালিত হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, তবে আমরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো”

এসময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, এডভোকেট সেলিম উদ্দিন চৌধুরী, মানবাধিকার কর্মী রিদয় বড়ুয়া, ইঞ্জিনিয়ার মো. রফিক সিকদার, সাংবাদিক শফিক আহমেদ সাজিব, এইচ.এম. হারুন-অর রশিদ (লাল গোলাপ), ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খান, ব্যবসায়ী নুর মোহাম্মদ মধু, শ্রমিক নেতা মোহাম্মদ সোলাইমান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. নুরুল আবছার চৌধুরী, যুবনেতা মো. সেলিম, ছাত্রনেতা জিন্নাহ ইবনে মো. আল ওবায়েদ, মো. ইকবাল, অ্যাডভোকেট মো. হারুন, অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ নাগরিক মানববন্ধনে অংশ নেন এবং টোল প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে স্লোগান দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর