সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News

শিক্ষকদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ ঋণ সুবিধা ‘দিশারী’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৬৭ সময় দেখুন
শিক্ষকদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ ঋণ সুবিধা ‘দিশারী’


ব্র্যাক ব্যাংক চালু করেছে শিক্ষকদের জন্য ব্যক্তিগত ঋণ (লোন) সুবিধা ‘দিশারী’। দেশের যেকোনো প্রান্তে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক সহজেই এ ঋণ সুবিধা পেতে পারেন।বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, আর্থিক খাত থেকে শিক্ষকদের ঋণ সুবিধা পেতে প্রায়শই অসুবিধায় পড়তে হয়। বিষয়টি চিন্তা করে শুধুমাত্র তাদের জন্য দেশে প্রথমবারের মতো চালু হলো বিশেষ এ ঋণ সুবিধা।

এক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের এ ঋণ পেতে কোনো জামানতের প্রয়োজন হবে না। পাঁচ বছরে পরিশোধ যোগ্য এ সুবিধার আওতায় সবোর্চ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এছাড়া আছে বিশেষ ইন্টারেস্ট রেট ও দ্রুততম সময়ে প্রসেসিং সুবিধা। যেকোনো আর্থিক প্রয়োজন মেটাতে এটি সাহায্য করবে।

শিক্ষকদের জন্য ব্র্যাক ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। মানবসম্পদ উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। একটি জাতির মেধা ও মনন বিকাশে তারা কাজ করেন এবং জাতীয় উন্নয়নে বিশাল অবদান রাখেন। কিন্তু আর্থিক সেবা পেতে তারা অনেক সময় বাধার সম্মুখীন হয়। ব্র্যাক ব্যাংক মূল্যবোধভিত্তিক একটি প্রতিষ্ঠান, তাই এই প্রোডাক্ট (দিশারী) তৈরির সময় আমরা শিক্ষকদের কথা চিন্তা করেছি।

উল্লেখ্য, সরকারি, বেসরকারি, এমপিওভুক্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ব্যাংকের তালিকাভুক্ত ইংরেজি মাধ্যমের শিক্ষকরা ব্র্যাক ব্রাংকের ১৮৭টি শাখা ও ৬০০টির বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে ঋণ সুবিধা নিতে পারবেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর