মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামি খালাস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৭৮ সময় দেখুন
শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামি খালাস – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : ভাওয়ালের শালবনে নিয়ে ছিন্নমূল এক শিশুকে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত ২জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আসাদ উদ্দিন ও নোয়াব আলী।

এডভোকেট শিশির মনির জানান, ডেথ রেফারেন্স মামলায় দু’জনকে বেখসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে কেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিতে এলো না এ জন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইজিপি’কে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালের মার্চে মো. আনোয়ার হোসেন ওরফে মো. রাজিব ওরফে গোলাম রব্বানি ওরফে শংকর চন্দ্র দেবনাথ ও মো. জাকির হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দেন ঢাকার একটি আদালত।

নিয়ম অনুসারে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিগনও হাইকোর্টে আপিল করেন।

২০০৫ সালের ৯ এপ্রিল রাজধানীর শাজাহানপুর ওভারব্রিজের নিচ থেকে স্থানীয় জনতা একটি ব্যাগসহ শংকর ও জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের ব্যাগে শিশুর কাটা মাথা জব্দ করে পুলিশ। রেলওয়ে পুলিশ মামলাটি তদন্ত করে এই ২জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সাংবাদিক আহসান আলমকে হত্যা চেষ্টা মামলায় সেই ওয়ার্ডবয়…





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর