রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

শীতকালে সহমর্মিতা: নাগরপুরে অসহায়দের পাশে প্রশাসন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ সময় দেখুন
শীতকালে সহমর্মিতা: নাগরপুরে অসহায়দের পাশে প্রশাসন 

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: শীত মৌসুমে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে টাঙ্গাইলের নাগরপুরে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে, সম্প্রতি ২৭ ডিসেম্বর রাতে নাগরপুর থানা ব্রিজ ও আশ্রয় প্রকল্প কেন্দ্র সংলগ্ন এলাকায় শীতার্ত অসহায় ও ভাসমান মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।

নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আইয়ুব আলী মির্জা, হিসাব সহকারী কাম-কম্পিউটার মোঃ শামীম হোসেন, নাগরপুর বাজার বণিক সমিতি ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক এবং কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিন বলেন, “শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক উদ্যোগ। প্রকৃত উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। শীতকাল জুড়ে এ কার্যক্রম চলমান থাকবে।”

সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের তালিকা প্রণয়ন করে স্বচ্ছভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ভাসমান ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষদের মাঝেও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর