সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

শ্যামনগরে গাবুরাতে ৪টি মৌজাতে ফেইথ ইন এ্যাকশনের আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩০৮ সময় দেখুন
শ্যামনগরে গাবুরাতে ৪টি মৌজাতে ফেইথ ইন এ্যাকশনের আন্তর্জাতিক নারী দিবস পালন

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বেসরকারি সংগঠন ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৪টি মৌজাতে সকাল ৯:০০ টা থেকে দলে দলে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও নারীদের অধিকার নিয়ে আলোচনা ও র‌্যালী করা হয়।

উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে অংশ নেন নারী-পুরুষ দলের সভাপতি সহ দলের অন্যান্য সদস্যবৃন্দ সহ ফেইথ ইন এ্যাকশনের কর্মকর্তাবৃন্দ। গাবুরা ইউনিয়নে ৪টি মৌজাতে ২১৫ জন নারী, ৪৩ জন পুরুষ, ৪৭ জন কিশোরী ও ২৭ জন কিশোর উপস্থিত ছিল।

সূর্যদয় কিশোরী দলের সভাপতি সাদিয়া আক্তার বলেন, নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ, পরিবার ও দেশের উন্নয়নে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নারী ও কিশোরী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সমান সুযোগ থেকে বঞ্চিত হয় । আমরা কিশোরীরা যদি শিক্ষিত, সচেতন ও আত্মবিশ্বাসী হই, তাহলে আমরা আমাদের পরিবার ও সমাজকে এগিয়ে নিতে পারবো। তাই আমাদের লক্ষ্য হবে—শিক্ষা গ্রহণ করা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং নিজের অধিকার সম্পর্কে জানা।
আজকের এই নারী দিবসে আমরা অঙ্গীকার করি—আমরা নিজেদের দক্ষ করে তুলবো, অন্য কিশোরীদের পাশে দাঁড়াবো এবং একটি বৈষম্যহীন, সুন্দর সমাজ গড়তে কাজ করবো।

সুর্যমুখি নারী দলের সম্পাদক মোছা: মাজিদা খাতুন বলেন, নারীদের সমাজে বা পরিবারে এখনো সিদ্ধান্ত গ্রহণে সমান অধিকার দেওয়া হয় না। নারী দিবস এর আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে আমরা নিজেরা আত্মবিশ্বাসী হয়েছি এবং নারী অধিকার আদায়ে এবং সিদ্ধান্ত গ্রহণে ভবিষ্যৎ এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর