মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

শ্রীবরদীতে অটোরিকশা, সিএনজি ও ভ্যান চালকদের সাথে মতবিনিময় ও ইফতার সাবেক এমপি রুবেলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৫ সময় দেখুন
শ্রীবরদীতে অটোরিকশা, সিএনজি ও ভ্যান চালকদের সাথে মতবিনিময় ও ইফতার সাবেক এমপি রুবেলের

রিয়াদ আহাম্মেদ,শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা ও পৌর শহরের ব্যাটারি চালিত অটো, ভ্যান ও সিএনজি চালকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ মত বিনিময় ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেরপুর – আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবু রায়হান রুপন।

এসময় তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপি’র আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনীসহ প্রায় ১ হাজার অটোরিকশা, সিএনজি ও ভ্যান চালক উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর