শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

শ্রীবরদীতে প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৭৮ সময় দেখুন
শ্রীবরদীতে প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

রিয়াদ আহাম্মেদ, শেরপুর:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শ্রীবরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আকন্দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হাসিব-উল-আহসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, শশাঙ্ক শেখর ঘোষ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ হোসেন, গণমাধ্যমকর্মী ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নির্বাচিত ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী ধান বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে ধান বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর