রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪০১ সময় দেখুন
ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবর থানা যুবদলের প্রত্যাশী প্রার্থী, দায়িত্বশীলতার সাথে জানাচ্ছি যে, আমি দীর্ঘদিন যাবৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এর ফলে সাধারণ জনগণের আস্থা ও সমর্থন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু অসাধু ও হলুদ সাংবাদিকের মাধ্যমে আমার নাম বিকৃত করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।

আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত প্রচারিত সংবাদের কোনো প্রকার সত্যতা, প্রমাণ বা বাস্তব ভিত্তি নেই। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার, যার উদ্দেশ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা।

আমি এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিচ্ছি যে, ভবিষ্যতে আমার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ বা প্রচার না করার আহবান জানান।আগামী দিনে অবশ্যই জেনে শুনে তথ্য প্রচার করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর