বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

সনাতনী নিপীড়নে সরকারের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ -রাজীব চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, ছাত্র মহাজোট।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
সনাতনী নিপীড়নে সরকারের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ -রাজীব চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, ছাত্র মহাজোট।

এস এম আনিছুর রহমান স্টাফ রিপোর্টার: ঢাকা, ২৯ জুন ২০২৫: বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা অভিযোগ করেছেন, সরকার পরিবর্তনের পর থেকে সনাতনী সম্প্রদায়ের ওপর নির্যাতন বেড়েছে এবং এসব ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতা হতাশাজনক।

তিনি বলেন, “৫ আগস্ট ২০২৪-এ সরকার পতনের পর থেকেই সুযোগসন্ধানী একটি কুচক্রী মহল সনাতনী ধর্মালম্বীদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঐ সমস্ত হামলায় বিভিন্ন সমাবেশ, মানববন্ধন ও আন্দোলনের পরও সরকারের নীরব ভূমিকার কারণে সনাতনীদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে।”

রাজীব চন্দ্র সাহা সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে বলেন, “যশোরের অভয়নগরে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, লালমনিরহাটে এক বৃদ্ধকে ধর্ম অবমাননার অভিযোগে মব বিচার, খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং কুমিল্লার মুরাদনগরে এক নারী দর্শনের শিকার হওয়া—এসব ঘটনা সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তাহীন অবস্থার প্রমাণ বহন করে।”

তিনি আরও বলেন, “গত সরকারের আমলেও নাসিরনগর, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও রংপুরে একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু বিচার হয়নি। বর্তমান সরকারও সেই একই নীরবতা বজায় রেখেছে।”

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের পক্ষ থেকে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
রাজীব চন্দ্র সাহা আশা প্রকাশ করেন, সরকার অবিলম্বে সনাতনী সমাজের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এসব ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর