নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৫ শতাংশ ।আর সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ২ হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২ হাজার ৯৩ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ২১৫ টাকা বা ২৫ শতাংশ কমেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৫ হাজার ২৩৪ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১১ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ১৩৪। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২ হাজার ৩৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৭৭ টাকা হারিয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.১৪ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৭.৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪২ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৩.০৪ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৯.৯৭ পয়েন্টে এবং দুই হাজার ৬০২.৩৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৯টির বা ২৫.২৬ শতাংশের, কমেছে ২৬৮টির বা ৬৯.০৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৫.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।






