নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.৮১ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৬.৯৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়েছে।
খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৩.২ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৯.১ পয়েন্ট, প্রকৌশল খাতে ২০.৭ পয়েন্ট, আর্থিক খাতে ২৩.৫ পয়েন্ট, খাদ্য খাতে ২৫.২ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১২.৯ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৯.৯ পয়েন্ট, আইটি খাতে ২৬.৮ পয়েন্ট, পাট খাতে ৬৬৩.১ পয়েন্ট, বিবিধ খাতে ১২.৭ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৩ পয়েন্ট, কাগজ খাতে ৩৭.৪ পয়েন্ট, ওষুধ খাতে ১৬.৩ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২১.২ পয়েন্ট, ট্যানারি খাতে ৪১.৮ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৮.৯ পয়েন্ট, বস্ত্র খাতে ১৭.৯ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৭৪.৬ পয়েন্ট অবস্থান করছে।






