নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩৬ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৫ কোটি ৫৬ লাখ টাকা।
কেয়া কসমেটিকস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৪ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৪১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৬ কোটি ৫১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং, লংকাবাংলা ফিন্যান্স, ন্যাশনাল ফিড মিল, আমান ফিড, আলিফ ম্যানুফ্যাকচারিং, ম্যাকসন্স স্পিনিং ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।






