শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

সব চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করার দাবি, না মানলে বুধবার কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  সরকারি সব চাকরিতে আবেদনের ফি ২০০ টাকা করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আগামীকালের মধ্যে এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে বুধবার (৪ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, আমরা ধন্যবাদ জানাই যে, পিএসসি বিষয়টি উপলব্ধি করে তাদের আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা করেছে কিন্তু আমরাতো এ দাবি জানাইনি। আমাদের দাবি ছিল দ্বিতীয়-তৃতীয় শ্রেণিসহ সব মন্ত্রণালয়-অধিদপ্তরে যেসব চাকরি রয়েছে সেগুলোর ফি যেন কমানো হয়। আগামী মঙ্গলবারের ভেতরে সরকার পক্ষ থেকে আমাদের যে চার দফা জানিয়েছিলাম, তার সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই।

এর আগে গত ৩০ নভেম্বর ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার দফা দাবিতে তিন দিনের আল্টিমেটাম দেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। আগামীকাল মঙ্গলবার সেই আল্টিমেটাম শেষ হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। মঙ্গলবার এই আল্টিমেটাম শেষ হবে। এর মধ্যে আমাদের যে চার দফা দাবি, এ ব্যাপারে যদি কোনো সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া হয়, আগামী বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্র অধিকার পরিষদের ৪ দফা দাবিগুলো হলো-

১. চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে করা।
২. প্রিলি পরীক্ষার কাটমার্কস প্রকাশ করা। প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ ও প্রিলির একসেট উত্তর প্রকাশ।
৩. এ ছাড়া বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন।
৪. পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর